• SAVE THE HUMANITY- BANGLADESH - Slide
  • SAVE THE HUMANITY- BANGLADESH - Slide
  • SAVE THE HUMANITY- BANGLADESH - Slide
  • SAVE THE HUMANITY- BANGLADESH - Slide
মেনু নির্বাচন করুন

জাতীয় উন্নতির ক্ষেএে সংবাদপত্রের ভূমিকা


জাতীয় উন্নতির ক্ষেএে সংবাদপত্রের ভূমিকা 


পুস্তকের শিক্ষা সীমিত আর সংবাদপত্রের শিক্ষা অসীম এবং অভিনব।এ সকল দিক বিবেচনা করে অনেকেই সংবাদপত্র কে জনগণের বিশ্ববিদ্যালয় হিসাবে অভিহিত করে থাকেন।এছাড়াও সংবাদপত্র কে store house of knowledge বলা হয়।অন্যভাবে বলাযায় সংবাদপত্র হচ্ছে চলমান ইতিহাস। বর্তমান সময়ে সংবাদপত্র বিহীন একটি সমাজের কথা কল্পনা ও করা যায় না।আজ সমগ্র বিশ্বে গনতন্ত্রের যে সম্প্রসারন সংবাদপত্রই কেবলমাত্র সেই ধারাকে শক্তিশালী রুপ দিতে পারে।অসির চেয়ে মসি যে অনেক বড় সংবাদপত্রের দ্বারাই তা প্রমানীত হয়।কেবল মাএ সংবাদপত্রেই একটি জাতির আশা আকাংখা ও সুখ দুঃখের প্রতিফলন ঘটে থাকে। সংবাদপত্রে প্রতিদিনই অসংখ্য অন্যায়, অত্যাচার ও নির্যাতনের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। যার ফলে সরকার অপরাধী সনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে। এছাড়াও সংবাদ পএের মাধ্যমে সরকারের না-না উন্নয়ন কর্মসূচি সম্পর্কে জানতে পারি।জনগনও তাদের অভাব অভিযোগ, সমস্যা সমাধানের পন্থা সম্পর্কে আলোকপাত করতে পারছেন।নিঃসন্দেহে সংবাদপত্র জনগণের প্রভূত কল্যান করে থাকে। কিন্তু কখনও কখনও হলুদ সাংবাদিকতার Yellow journalism এর প্রভাবে অনেকেই কলমের অপব্যবহার দ্বারা গোটা জাতির অগ্রগতির ধারাকে ব্যাহত করে থাকে। কোন সংবাদপএ যখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে তখন তা গোটা সমাজ বা রাষ্ট্রে অস্থিরতা ছড়ায় এবং দেশের অগ্রগতির ধারা ব্যাহত হয়।
সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য কিংবা মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগন বিভ্রান্ত হয়ে পড়ে।সংবাদপত্রের গঠনমূলক ভূমিকা যেমনিভাবে জাতীয় উন্নতি তরান্বিত করে থাকে তেমনিভাবে মিথ্যা, বিভ্রান্তিকর তথা নেতিবাচক সংবাদ জনমনে হতাশা সৃষ্টি করে।
যেহেতু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং মানুষ যেহেতু আশার মাঝে বেঁচে থাকে সেহেতু সংবাদপত্রের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত মানুষের মনে যাতে আশা জাগায় তার চেষ্টা করা।খুন ধর্ষণ দূর্নীতি ইত্যাদি এসব নেতিবাচক সংবাদের পাশাপাশি যখন মানুষ দেখতে পায়, গত মাসের তুলনায় খুন ধর্ষণ কমেছে তখন মানুষ আশান্বিত হয়।ইতিবাচক সংবাদ মানুষের মনকে একটি ভালো লাগায় আচ্ছন্ন করে।আমরা যদি পৃথিবীর উন্নত রাষ্ট্র গুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই সেসব দেশের মানুষ দেশকে প্রচন্ড ভা বে ভালোবাসে এবং দেশকে ভালোবাসার কারনে তারা অফিস আদালত ফ্যাক্টরী কোথাও কর্তব্য কাজে ফাকি দেয় না।আমাদের দেশে সাংবাদিকদের সচিত্র প্রতিবেদন দ্বারা অপরাধী দের মুখোশ উন্মোচিত হয়।আমাদের দেশে দেখা যায় একজন কালো টাকার মালিক ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পএিকার মতো মহান শিল্পকর্মের পৃষ্ঠপোষকতা করার সাহস দেখান এর ফলে অনেক সময় অর্থের যোগানদতার ইচ্ছা কে প্রাধান্য দিতে হয় এবং বাস্তবতা হচ্ছে সেই পএিকা কখনো জাতি গঠনে সৃজনশীল ভূমিকা পালন করতে পারবে না।
একবিংশ শতাব্দীর এই যুগসন্ধিক্ষনে সমাজ এবং রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়িত্ব এবং কর্তব্য বহুগুণ বেড়েছে একথা নিশ্চিত ভাবে বলা চলে।আমরা জানি অন্যায় ও অসত্যের দাপট ক্ষনস্হায়ী, পক্ষান্তরে সত্যের গৌরব চিরস্থায়ী।
সবশেষে বলবো সাংবাদিকদের কলম সমাজের সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সাংবাদিকদের লেখনী দ্বারা বাংলাদেশ থেকে সকল অন্যায় দূর হবে এই হউক সকল সাংবাদিকদের অংগীকার।


লেখক পরিচিতি
মোঃ মোস্তাফিজুর রহমান
সাংবাদিক ও কলামিস্ট
চেয়ারম্যান
সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ
ওয়েবসাইট:www.sth.org.bd
মোবাইল :০১৭১২-২২৪৬৯৮
Yahoo Mail: Search, Organize, Conquer